যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক শিশুসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় যাত্রবাড়ীর সাইনবোর্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাইদুল হোসেন ২৫ ও অজ্ঞাত ১০ বছরের শিশু। 
 
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মদক জানন, ঢাক-নোয়াখালী রুটে একুশে পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি দুর্ঘটনার শিকার হয়। সাড়ে ৬টার দিকে বাসটি ঢাকা থেকে নোয়াখালীর দিকে যাত্রা করে। সাইনবোর্ড এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট উদ্ধার কাজ চালায়। 
 
এ ঘটানায় আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
 
ইত্তেফাক/এসআই