খুলনায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার নগরীর সোনাডাঙ্গা থানার সবুজবাগ এলাকার সোনালী নগরের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নগরীর সোনাডাঙ্গা থানার এসআই উজ্জ্বল জানান, প্রায় দু মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন বাড়ি ভাড়া নেন। শুক্রবার বেলা ১১টার দিকে ওই নারী ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ঘটনাটি পুলিশকে জানায়।
খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে। নিহত নারীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে নিহত নারীর স্বামীর সন্ধান ও পরিচয় পুলিশ উদ্ধার করতে পারেনি।
এসআই উজ্জ্বল বলেন, তিনি একজন রিকশা চালক। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
ইত্তেফাক/এমআর