টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও ট্রাকের মুখোমুখী সংর্ঘষে এক নারী নিহত হয়েছেন। এতে আরও ৩ জন আহত হন। আজ শুক্রবার সকালে উপজেলার চরভাবলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরাশীপাড়া গ্রামের লোকমানের স্ত্রী জাহানারা বেগম (৩২)।
 
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর বলেন, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস উপজেলার চরভাবলা এলাকায় পৌঁছলে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত ও ৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এমআই