‘চালের দাম বৃদ্ধির জন্য বিএনপিপন্থী ব্যবসায়ীরা দায়ী’

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী, কিছু মজুদদার এবং বিএনপি ঘরানার ব্যবসায়ীরা চালের দাম বাড়ানোর জন্য দায়ী। চাল সংকটের কোনো প্রশ্ন ওঠে না। এই সংকট মোকাবিলা করার জন্যে আমরা বিদেশ থেকে চাল আমদানি করছি। খুব তাড়াতাড়ি দাম নেমে যাবে। কোনো ষড়যন্ত্রকারীরা আমাদের পরাস্ত করবে পাবে না। 
 
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 
 
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, কবি কাজী রোজী এমপি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি