পঞ্চগড়-ঠাকুরগাঁও থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
নাগরিক আন্দোলনের ব্যানারে পঞ্চগড় ও ঠাকুরগাঁওবাসী এ কর্মসূচি পালন করে। দুপুর দেড়টার দিকে পঞ্চগড় স্টেশনে কাঞ্চন একপ্রেস ট্রেনটি পৌঁছালে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল ও পরে স্টেশন চত্বরেই সমাবেশ করে।
সমাবেশে পঞ্চগড় নাগরিক কমিটির শফিকুল ইসলাম, তরিকুল আলম, এরশাদ হোসেন সরকার, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক এবং ঠাকুরগাঁও নাগরিক আন্দোলনের আতাউর রহমান, মমিনুর রহমান, মাসুদ আহমেদ ও সেতারা বেগম বক্তব্য দেন।
ইত্তেফাক/ইউবি