নারায়ণগঞ্জের আড়াইহাজারে অজ্ঞাত এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলার গোপালদী পৌর সভার সোনাকান্দা গোপের বিল এলাকার একটি ধইঞ্চা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
গোপালদী ফাঁড়ি ইনচার্জ ওসি আহসান উল্লাহ জানান, বিলে লোকজন মাছ ধরেতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। নিহতের গলাকাটাসহ গায়ে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। তার শরীরের নিচের অংশে কোন কাপড় নেই। গায়ে নীল রংয়ের একটি শার্ট রয়েছে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত ) শফিউল আজম খান জানান, নিহতের বয়স ৩৫ থেকে ৪০ হতে পারে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/জামান