আসছে ঈদ উপলক্ষে বেশ কিছু গান ও বিশেষ নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল অন্তু করিম। এছাড়া নতুন ৩টি বিজ্ঞাপনে কাজ করেছেন এই অভিনেতা। কণ্ঠশিল্পী শহীদ ও স্বরলিপির কণ্ঠে গাওয়া ‘এতদিন কোথায় ছিলে’ এবং কাজী শুভ ও নদীর গাওয়া ‘রঙিলা আকাশ’ শিরোনামের দুটি গানের মডেল হয়েছেন অন্তু করিম।
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে চিত্রায়িত হয়েছে ‘এতদিন কোথায় ছিলে’। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানজিম মিশু। এছাড়া ঈদের বিশেষ নাটকেও অভিনয় করেছেন তিনি। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন বৃষ্টি।
অন্তু করিম বলেন, ‘এবার ঈদে বেশ কয়েকটি কাজ করেছি। সবগুলো কাজই বেশ ভালোমানের। আমি চাইলে আরও অনেক কাজ করতে পারতাম, কিন্তু তা করিনি। যে কাজটি ভালো হবে মনে হয়েছে সেই কাজগুলো করেছি। কারণ আমি শুধু অভিনয়ই নয়, পাশাপাশি ব্যবসায়ও করছি। অভিনয় ও ব্যবসা দুটোতেই সমানভাবে সময় দিতে হচ্ছে। আমার প্রতিদিন কিন্তু অভিনয়ের কাজ থাকে না। যেদিন কাজ থাকে না সেদিন ব্যবসাতে সময় দিই।’
ইত্তেফাক/আনিসুর