মারা গেছেন অস্কার জয়ী চলচ্চিত্রকর জন এভিল্ডসেন

‘রকি’ ও ‘কারাতে কিডস’ এর মতো বিশ্ব বিখ্যাত সিনেমার জনক অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক জন জি এভিল্ডসেন আর নেই। অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগে ৮১ বছর বয়সে মারা গেলেন তিনি।
 
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, লস এঞ্জেলস এর কেডার্স-সিনাই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় এভিল্ডসেনের মৃত্যু হয় বলে জানিয়েছে তার পুত্র অ্যান্থনি। 
 
জানা গেছে, ১৯৭৬ সালে সিলভেস্টার স্ট্যালোন অভিনীত কম বাজেটের সিনেমা ‘রকি’র জন্য তিনি সেরা পরিচালকের অস্কার জিতে নেন। এছাড়া তার আরেক বিখ্যাত চলচ্চিত্র ‘কারাতে কিডস’র তিনটি কিস্তিই আমেরিকান বক্স অফিস সেরার গৌরব অর্জন করে। 
IMG0
শক্তিশালী এ পরিচালকের মৃত্যুতে এক টুইটবার্তায় শোক জানিয়েছেন অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন। এছাড়া বিশ্ব চলচ্চিত্রাঙ্গনের অনেক ব্যক্তিই তার বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করে বিবৃতি দিয়েছেন। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু