বিশ্ববিদ্যালয় কোন অবস্থাতেই বাণিজ্য কেন্দ্র নয়: ঢাবি উপাচার্য

 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, 'বিশ্ববিদ্যালয় কোন অবস্থাতেই বাণিজ্য কেন্দ্র নয়।' তিনি বলেন, 'আমাদের প্রত্যাশা শিক্ষার্থীর মানসিকতার পরিবর্তন ঘটানো। তাদের মধ্যে এমন বোধ ও অনুভূতি সৃষ্টি করা যাতে তারা যেকোনো সমস্যা সমাধানে সক্ষম হয়ে ওঠে।'
 
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে 'সিনেট অধিবেশন ২০১৭' এর অভিভাষণে তিনি এসব কথা বলেন। এসময় তিনি উচ্চ শিক্ষার নানা দিক নিয়ে কথা বলেন।
 
অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ ড. কামালউদ্দিন, রেজিস্ট্রার ড. এনামুজ্জামানসহ সিনেট সদস্যগণ উপস্থিত ছিলেন।
 
অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে নামে-বেনামে অসংখ্য সন্ধ্যাকালীন স্নাতকোত্তর শ্রেণি খোলা, ভর্তি পরীক্ষা ছাড়া নিম্নমানের শিক্ষার্থী ভর্তি করার অভিযোগ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন। তিনি এসব সান্ধ্য কোর্সের লাগাম টেনে ধরার আহ্বান জানান।
 
ইত্তেফাক/জামান