সর্বকালের সেরা অলিম্পিয়ান মাইকেল ফেলপস এবার সাঁতারে নামবেন জলের রাজা হাঙ্গরের সঙ্গে। তবে এই প্রতিযোগিতা কিন্তু এমনি হবে না। পুরো শুটিং টিম থাকবে ডিসকভারির। চ্যানেলটির ‘শার্ক সপ্তাহ’ অনুষ্ঠান যেটি আগামী জুলাইয়ে প্রচারও হওয়ার কথা আছে তার জন্যই এই বিশেষ প্রতিযোগিতা।
ডিসকভারি চ্যানেলের প্রেস বিজ্ঞপ্তি ও ফেলপস এর নিজস্ব টুইটfর থেকে এই তথ্য জানানো হয়েছে।
I was able to do something that I had always wanted to do! https://t.co/2CJplWMkMP
— Michael Phelps (@MichaelPhelps) June 11, 2017
২০১৬ সালের রিও অলিম্পিকের পর ফেলপস অবসরে চলে যান। তবে অবসরের আগেই ২৩ টি অলিম্পিক স্বর্ণপদক অর্জন করে নেন ৩১ বছর বয়সী এই মার্কিন সাঁতারু।
ইত্তেফাক/রেজা