রাজধানীর পল্লবীর একটি বাড়িতে গ্যাস লিকেজ দুর্ঘটনায় মা ও মেয়ে অগ্নিদগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন, হনুফা বেগম (৪৫) ও মেয়ে জেসমিন বেগম (১৮)।
আজ রবিবার সকাল ১০টায় পল্লবীর ৭নম্বর সেকশনের ৫ নম্বর রোডের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, ওই বাসায় রান্নার কাজ করার সময় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন ধরে তারা দগ্ধ হয়। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, জেসমিনের শরীরের ১৮শতাংশ ও হনুফা বেগমের ১০শতাংশ দগ্ধ হয়েছে।
ইত্তেফাক/এমআর