মোহাম্মদ আমিরের জোড়া আঘাতে বিপর্যয়ে ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের ৩৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৬ রানে দুই উইকেট হারিয়ে ফেলেছে ভারত। প্রথম ওভারে রোহিত শর্মাকে তুলে নেয়ার পরে দ্বিতীয় ওভার করতে এসে কোহলিকে তুলে নেন মোহাম্মদ আমির।
 
৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭ রান করেছে ভারত।
 
টসে হেরে ব্যাট করতে নেমে ফাখার জামানের সেঞ্চুরিতে ৩৩৮ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ আমিরের করা প্রথম ওভারের তৃতীয় বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন গত ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত শর্মাকে। এর পরের ওভার করতে এসে কোহলিকে পয়েন্টে শাদাবের ক্যাচে পরিণত করেন। এর ঠিক আগের বলেই স্লিপে আজহার আলি কোহলির ক্যাচ মিস করেছিলেন।