ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ৬৫তম অফিসিয়াল জন্মদিন পালিত হয় ১৭ জুন শনিবার। জন্মদিন উপলক্ষ্যে সমপ্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্রিটিশদেরকে সব ধরনের সহযোগিতা ও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন রানী।
তবে জন্মদিনে সরব উপস্থিতি ছিল ব্রিটিশ সিংহাসনের ডাচেস অব কেম্ব্রিজ কেট মিডলটনের। সঙ্গে ছিলেন তার স্বামী ডিউক অব কেম্ব্রিজ প্রিন্স উইলিয়াম এবং তার দুই সন্তান। নতুন ফ্যাশনে হাজির হন তারা। তাদেরকে হাস্যেজ্জ্বল ভঙ্গিতে দেখা যায়।
কেবল কেট এবং তার স্বামী উইলিয়ামই নন, দুই সন্তান প্রিন্স জর্জ এবং প্রিন্সেস শার্লটকেও নতুন ভঙ্গিতে দেখা যায়। কেট গোলাপি রংয়ের পোশাক পরে আসেন। তিনি জেন টেইলর হ্যাট পরেন যার নকশা করেন ফিলিপ ট্রেয়েসি। উইলিয়ামকে যথারীতি রাজপোশাকেই দেখা যায়।
উল্লেখ্য, ঐতিহ্যগতভাবে বছরে দুইবার জন্মদিন পালন করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। সরকারিভাবে জুনের কোনো এক শনিবারে তার জন্মদিন উদযাপন করা হয়। তার প্রকৃত জন্মদিন ২১ এপ্রিল। তার আসল জন্মদিনে ‘গান স্যালুট’ দেওয়া হয়। আর সরকারি জন্মদিনে থাকে বাকিংহাম প্যালেসে প্যারেড।
খবর ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফের
ইত্তেফাক/নূহু