ইউটিউব কালচারে সিনেমা মুক্তির আগে নানা রকম প্রচারণার ফন্দি তৈরি হয়েছে। শুরুতে ছিল ট্রেলার, পরে আসলো টিজার, তারপর আসলো ফার্স্টলুক। তবে এবার শাহরুখ খান নতুন করে পরিচয় করিয়ে দিল ‘মিনি ট্রেলার’ এর সঙ্গে।
দীর্ঘদিন পর নতুন এই ছবিটিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন কোহলি বান্ধবী আনুশকা শর্মা। ছবিটির কাজ প্রায় শেষ।
IMG0
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবিটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তারই ধারাবাহিকতায় প্রকাশ হয়েছে ক্যারেক্টার খারাপ শিরোনামের ছবিটির একটি মিনি ট্রেলার।
শাহরুখ খান তার ব্যক্তিগত ফেসবুক পেজে ট্রেলারটি শেয়ার করেছেন। সেখান থেকেই ভক্তরা উঁকি মারছেন ট্রেলার দেখতে ইউটিউবে। ৩৬ সেকেণ্ডের এই মিনি ট্রেলারে ক্যারেক্টার নিয়ে একটি সংলাপ বলতে দেখা যায় শাহরুখকে, আর তার জবাব দিচ্ছেন আনুশকা। আগামী ৪ আগস্ট মুক্তি পাবে ‘যাব হ্যারি মেট সজল’।
ইত্তেফাক/আনিসুর