আসামে ৬৯ হাজারেরও বেশি মানুষ বন্যায় আক্রান্ত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে ৬৯ হাজারেরও বেশি মানুষ বন্যাকবলিত। এছাড়া ৪ হাজারেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। সোমবার অল ইন্ডিয়া রেডিও’র বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়।
 
সিনহুয়ার প্রতিবেদনে জানা গেছে, আসামের অন্তত পাঁচটি জেলা বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব জেলার ৬৯ হাজারেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছে। এদিকে মূল ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন শাখানদীতেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।
IMG0
দুর্যোগ মোকাবেলা ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা বন্যা কবলিতদের সহায়তায় নানা তৎপরতা চালাচ্ছে। এ পর্যন্ত তারা চার হাজার লোককে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে বলে জানা গেছে।
IMG1
কর্মকর্তাগণ জানান, বন্যা কবলিত এলাকায় ১ হাজার ৬শ’ হেক্টরেরও বেশি আবাদি জমির ফসল বিনষ্ট হয়েছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু