ইরাকের মসুল নগরে মাইন বিস্ফোরণে ফরাসি সাংবাদিক স্টিফেন ভিলেনেউভে নিহত হয়েছেন। সরকারি টিভি চ্যানেল ফ্রান্স টেলিভিশনের বার্তা বিভাগের প্রধান মঙ্গলবার একথা জানিয়েছেন।
ফ্রান্স টেলিভিশন ও সাংবাদিকদের অধিকার বিষয়ক পর্যবেক্ষণকারী সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানায়, ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরীতে এই বিস্ফোরণে অপর দুই ফরাসি সাংবাদিক আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, এ বিস্ফোরণে কুর্দি সাংবাদিক বখতিয়ার আদাদও নিহত হয়েছেন। এএফপি।
ইত্তেফাক/সেতু