যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ভালুকের হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর মারা গেছে। একটি দৌড় প্রতিযোগিতার সময় এ দুর্ঘটনা ঘটে। সোমবার দেশটির কর্তৃপক্ষ একথা জানায়।
মারা যাওয়ার আগে কিশোরটি তার পরিবারের সদস্যদের ম্যাসেজের মাধ্যমে ভালুকটি তার দিকে তেড়ে আসছে বলে জানায়। অ্যাঙ্কোরেজের প্যাট্রিক কুপার নামের ওই কিশোর রবিবার বার্ষিক মাউন্টেইন রেস প্রতিযোগিতায় অংশ নেয়। অমসৃণ উঁচু নিচু পথে এগিয়ে যাওয়ার সময় সম্ভবত ভালুকটি সামনে পড়ে যায়।
অ্যাঙ্কোরেজের পুলিশ বিভাগের মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘তার মা ও পরিবারের অন্য সদস্যরাও প্রতিযোগিতায় অংশ নেন।’
প্রতিযোগিতার পরিচালক বলেন, ছেলেটি একটি পাহাড়ের মধ্য দিয়ে দৌড় শুরু করে। তার পথটি ছিল অত্যন্ত দুর্গম। সেখানেই সে ভালুকটির হামলার শিকার হয়। ঘটনার পরপর বেশ কয়েকজন প্রতিযোগী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু ভালুকটি সেখানে থাকায় তারা ঘটনাস্থলের কাছে যেতে পারেনি।
IMG0
শুগাশ রাজ্যের পার্ক র্যাঞ্জার টম ক্রোকেট স্থানীয় গণমাধ্যমকে বলেন, একজন পার্ক র্যাঞ্জার ভালুকটিকে গুলি করে। কিন্তু সেটি পালিয়ে যেতে সক্ষম হয়। কুপারের লাশটি প্রতিযোগিতার পথ থেকে প্রায় ৫শ’ গজ দূরে পাওয়া যায়। এএফপি।
ইত্তেফাক/সেতু