সাত বছরে পদার্পণ করল ইউনিয়ন ব্যাংক

ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা এস. এম. আমিনুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল এবং মো. নজরুল ইসলাম। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি