দুই ডাচ সাংবাদিককে অপহরণ করলো কলম্বিয়ার বিদ্রোহীরা

কলম্বিয়ার উত্তরাঞ্চলে সন্দেহভাজন ইএলএন (ন্যাশনাল লিবারেশন আর্মি) বিদ্রোহীদের হাতে দুই ডাচ সাংবাদিক অপহৃত হয়েছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ একথা জানায়। 
 
বামপন্থী এ গেরিলা গ্রুপটি এক টুইটবার্তায় জানায়, তারা বিষয়টি খতিয়ে দেখছে। তবে গ্রুপটি কাউকে অপহরণ করার কথা স্বীকারও করেনি, আবার প্রত্যাখ্যানও করেনি।
 
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘আজ সকালে সন্দেহভাজন ইএলএনের বিদ্রোহীরা কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় নটর দ্য সান্তান্ডারের আল-তারা থেকে রিপোর্টার ডার্ক জোহানেস বোল্ট (৬২) এবং তার ক্যামেরাম্যান ইউজেনিও আর্নেস্ট ফোলেন্ডাকে (৫৮) অপহরণ করে। অপহৃত দু’জনই ডাচ সাংবাদিক।
IMG0
উল্লেখ্য, ২০১৬ সালের মে মাসে ওই একই অঞ্চল থেকে ইএলএনের বিদ্রোহীরা কলম্বিয়া বংশোদ্ভূত এক স্প্যানিশ সাংবাদিক ও কলম্বিয়ার দুই টিভি রিপোর্টারকে অপহরণ করে। অবশ্য পরে তাদেরকে মধ্যস্থতাকারীদের হাতে হস্তান্তর করা হয়। এএফপি।
 
ইত্তেফাক/সেতু