ফার্মাসিউটিক্যাল পণ্য রপ্তানি বাড়ছে

চলতি ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত ফার্মাসিউটিক্যাল পণ্য রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৩২ দশমিক ৭১ শতাংশ। এ সময়ে এ পণ্য রপ্তানি করে আয় হয়েছে নয় কোটি দুই লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ছয় কোটি ৭৯ লাখ ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে এ পণ্য রপ্তানির জন্য যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে ২২ দশমিক ৬৫ শতাংশ বেশি রপ্তানি হয়েছে।