রিয়াল মাদ্রিদের বস থাকাকালীন সময়ে হোসে মরিনহো কর ফাঁকি দিয়েছিলেন বলে তদন্ত করে অভিযোগ তুলেছেন স্প্যানিশ প্রসিকিউটররা। মরিনহো এখন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ।
পর্তুগিজ বংশোদ্ভূত মরিনহো ২০১১-১২ অর্থবছরে ২.৯ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছিলেন বলে অভিযোগ তোলা হয়েছে। তবে এর প্রতিক্রিয়ায় এখনো কোন বক্তব্য দেননি মরিনহো।
একজন আইনজীবী বলেন, ‘অবৈধ সুবিধা’ পেতে নিজের নাম ব্যবহার করে তিনি (মরিনহো) সেসময় তার আয়ের ঘোষণা দেন নি।
শুধু মরিনহো নয় স্পেনের আরও অনেক নামী ফুটবলারই কর ফাঁকির দায়ে সাম্প্রতিক কালে অভিযুক্ত হয়েছেন। এদের মধ্যে আছে রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। যাকে আগামী ৩১ জুলাই কর ফাঁকির একটি মামলায় হাজির হওয়ার জন্য সমন জারি করেছে। তবে রোনালদো এ অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে। বিবিসি।
ইত্তেফাক/রেজা