কার্নিভাল এ্যাসিউর কয়েকটি ইন্স্যুরেন্স কোমপানির এ্যাগ্রিগেটর হিসেবে বাইক চালকদের জন্য নিয়ে এলো নতুন বীমা সেবা কার্নিভাল দুরন্ত কম্বো।
এই প্যাকেজের আওতায় ৫০-১৫০ সিসি বাইকের মালিকরা পেতে পারেন ১ লাখ টাকা এবং ১৫১-২৫০ সিসি বাইকের মালিকরা পেতে পারেন সোয়া লাখ টাকা পর্যন্ত সম্মিলিত জীবন ও হসপিটাল কাভারেজ। তারা এই প্যাকেজের আওতায় প্রতিদিন মাত্র ১ টাকা প্রিমিয়াম থেকে শুরু করে বার্ষিক ৩৬৫ টাকা প্রদানের সুবিধা পেয়ে থাকবেন। অফারটি শুধু এপ্রিল মাসের জন্য প্রযোজ্য।— প্রেস বিজ্ঞপ্তি