দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের (ডিবিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আবদুস ছাত্তার এফসিএমএ। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. বখতিয়ার আলম এফসিএমএ। এছাড়া সেক্রেটারি পদে ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন এফসিএমএ ও ট্রেজারার হিসেবে মুহাম্মদ নজরুল ইসলাম এফসিএমএ নির্বাচিত হয়েছেন। তারা ২০১৯ সাল মেয়াদে ডিবিসির দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। রাজধানীর নীলক্ষেতে আইসিএমএ ভবনে গত সোমবার ব্রাঞ্চ কাউন্সিলের এক সভায় ডিবিসি’র অফিস বিয়ারার নির্বাচন করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি