আন্তর্জাতিক যোগ দিবস আজ বুধবার। ‘যোগ’ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করে। বিশ্বের ১৯০টি দেশ একটি নির্দিষ্ট দিনকে যোগ দিবস হিসেবে পালন করার পক্ষে সমর্থন দেয়।
ইত্তেফাক/এমআর