আজ বুধবার বিশ্ব ‘যোগ’ দিবস। সারাবিশ্বে তৃতীয়বারের মতো পালিত হচ্ছে দিবসটি। ভারতের অম্বেদকর ময়দানে প্রায় ৫০ হাজার মানুষের উপস্থিতিতে এ বছরের ‘যোগ’ দিবস পালন অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সকাল সাড়ে ৬টায় লক্ষ্ণৌতে শুরু হয় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান। এতে এক বক্তব্যে যোগকে মানুষের জীবনে লবণের মতো প্রয়োজনীয় বলে মন্তব্য করেন মোদী। শুধু তাই নয়, যোগাভ্যাসকে জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে ভাবারও পরামর্শ দেন তিনি।
IMG0
এছাড়া যোগকে বিনা পয়সার জীবন বিমা বলেন প্রধানমন্ত্রী। শুধু ভারতে নয়, ভারতের বাইরেও যোগের ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে তার সন্তুষ্টির কথাও জানান। পাশাপাশি যোগকে বহির্বিশ্বের সঙ্গে ভারতের অন্যতম প্রধান যোগসূত্র বলেও মন্তব্য করেন তিনি।
IMG1
যোগ দিবসের নক্সা আঁকা সাদা টি-শার্ট পরে যোগাভ্যাস করেন মোদীসহ অন্যান্য মন্ত্রীরাও। তবে পরিচিত গেরুয়া বসনেই উপস্থিত ছিলেন আদিত্যনাথ। সারা বিশ্বের মোট ১৮০টি দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। এদিন ভারত-তিব্বত সীমান্তে প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যোগা দিবস পালন করেন জওয়ানরা। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু