কাশ্মীরে বন্দুকযুদ্ধে ২ জঙ্গি নিহত

 
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বুধবার সেনা সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। খবর সিনহুয়ার।
 
ভারত শাসিত কাশ্মীরের গ্রীস্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ৫৩ কিলোমিটার উত্তরপশ্চিমে বারামুল্লা জেলার পাজালপড়া-সোপর গ্রামে বুধবার ভোরে জঙ্গি ও সরকারি বাহিনীর মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়।
 
ভারতের সামরিক বাহিনীর মুখপাত্র কর্ণেল রাজেশ কালিয়া সিনহুয়াকে বলেন, ‘সোপরে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।’
 
নিহত জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চলছে। এদিকে অসমর্থিত খবরে বলা হয়, নিহত জঙ্গিরা দেশি জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদীনের সদস্য।
 
পুলিশের এক কর্মকর্তা জানান, ওই গ্রামে দুই জঙ্গির উপস্থিতির ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পেয়ে মঙ্গলবার রাতে ওই এলাকা ঘিরে ফেলা হয়।
 
তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্দেহজনক বাড়ির একেবারে কাছে আসার পর স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে বন্দুকযুদ্ধ শুরু হয়। সকাল সাড়ে সাতটার দিকে এ যুদ্ধ শেষ হয়। -বাসস
 
ইত্তেফাক/কেকে