টরন্টোতে যেসব প্রাণী পোষা নিষেধ

 
কানাডার টরন্টোতে বসবাস করলে আপনার ইচ্ছা অনুযায়ী গৃহপালিত অনেক প্রাণী পুষতে পারবেন না। বেশকিছু প্রাণী পোষার ব্যাপারে আইনিভাবে নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া অনুমোদিত পোষ্য প্রাণীর বিষয়েও রয়েছে বেশ নিয়ম-কানুন। যেমন, আপনি একই সঙ্গে তিনটির বেশি কুকুর কিংবা ছয়টির বেশি বিড়াল পুষতে পারবেন না। 
 
টরন্টো মিউনিসিপালটির ৩৪৯ ধারা অনুযায়ী নিম্নোক্ত প্রাণীগুলো পুষলে আপনাকে গুনতে হবে ২৪০ ডলার জরিমানা। যেমন- গরু, ছাগল, ভেঁড়া, শূকর জাতীয় প্রাণী, নেকড়ে, শিয়াল, শিপ্পাঞ্চী, গরিলা, বানর, লেমুর, হাতি, ঘোড়া, গাধা, খরগোশ। র‌্যাকুন, শজারু, হাঁস, রাজহাঁস, মুরগি, ফেইসান্টস গ্রাউস, গিনি ফাওল, টার্কি, কুমির, ঘড়িয়াল ইত্যাদি।
 
সাপ পালা যাবে। যেসব সাপ তিন মিটারের বেশি লম্বা হয়েছে, তা পোষা যাবে না। এছাড়া সকল ধরনের বিষধর ও ক্ষতিকর প্রাণী পোষাও নিষিদ্ধ।
 
ইত্তেফাক/কেকে