সাত নারী নির্মাতার নাটক

‘এগিয়ে যাওয়ার নেই মানা’ শিরোনামে সাত নারী নির্মাতার ৭টি নাটক প্রচার হবে আরটিভিতে। নাটকগুলো প্রচার হবে আগামী ৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত। নাটকগুলো পেশাজীবী ৭ নারী বা ৭ সেক্টর ধরে নির্মাণ করা হয়েছে। ৭ এপ্রিল রাত ৮টায় প্রচার হবে ‘এগিয়ে যাওয়ার নেই মানা :সেলাই ঘর’।

এতে অভিনয় করেন, নুসরাত ইমরোজ তিশা, মিলি বাশার, অরিত্রি প্রমুখ। ৯ এপ্রিল একই সময়ে ‘এগিয়ে যাওয়ার নেই মানা :ধূসর ঘূর্ণি’ প্রচার করা হবে। এটি পরিচালনা করেছেন ফাহমিদা ইরফান। তার পরদিন প্রচার হবে ‘এগিয়ে যাওয়ার নেই মানা :মেঘবালিকার রঙ’ । এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

১৫ এপ্রিল রাত ৮টায় ‘এগিয়ে যাওয়ার নেই মানা :কুসুমের স্বপ্ন’ প্রচার করা হবে। এটি রচনা ও পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। ১৬ এপ্রিল রাত ৮টায় প্রচার হবে নাজনীন হাসান চুমকি পরিচালিত ‘এগিয়ে যাওয়ার নেই মানা : পিঁউ, একটি পাখির জীবন’। তার পরদিন মাতিয়া বানু শুকু পরিচালিত ‘এগিয়ে যাওয়ার নেই মানা :স্বপ্নের মেঘদল’ প্রচার হবে। ২১ এপ্রিল রাত ৮টায় ‘এগিয়ে যাওয়ার নেই মানা :গাইড’ প্রচার করা হবে। এটি রচনা ও পরিচালনা করেছেন জিনাত হাকিম।