বলিউডের বজরঙ্গী ভাইজান খ্যাত সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। পরিচালক কবীর খানের সিনেমা টিউবলাইট দিয়েই বলিউডে ডেবিউ করেছেন চিনের অভিনেত্রী ঝু ঝু।
কিন্তু, টিউবলাইটের প্রচারণায় ভারতে আসছেন না ঝু ঝু।
পরিচালক কবির খান জানিয়েছেন, চীনে বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন ঝু ঝু, আর তাই ভারতে আসতে পারছেন না তিনি। সালমানকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নায়িকারা ভীষণ ‘ভাইটাল রোল প্লে’ করেন তাঁর সিনেমায়। টিউবলাইতের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। তবে, বর্তমানে ব্যস্ত থাকাতেই ঝু ঝু ভারতে হাজির হতে পারছেন না বলে জানান সালমান।
মাতিন রে ট্যাংগু নামে টিউবলাইটের শিশু শিল্পীর সঙ্গে সম্প্রতি পরিচয় করিয়ে দেন সলমন এবং কবীর খান। সেখানে যেমন সংবাদমাধ্যমের সঙ্গে খুনসুটি শুরু করে মাতিন, তেমনি নাছোড় সাংবাদিকদের প্রশ্নেরও যোগ্য জবাব দেয় সে।
ইত্তেফাক/রেজা