৬ পর্বের ঈদ ধারাবাহিক ‘নসু ভিলেন’

 
তিন ভাই নওশের আলী, সমশের আলী, জমশেদ আলী। গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবা মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিই তাদের একমাত্র আয়ের পথ। তিন ভাই-ই কমবেশি অলস, কর্মবিমুখ। তারা ভাই বিয়ে করেছে। 
 
কার বউ বেশি সুন্দরী এ নিয়ে প্রতিযোগিতা এবং কমবেশি ঝগড়া প্রায় প্রতিদিনের ঘটনা। পক্ষান্তরে বউদের মধ্যেও একই ধরনের দ্বন্দ্ব রয়েছে কোন ভাই সবচেয়ে সুদর্শন। বউয়ে বউয়েও এ নিয়ে ঝগড়া বাধে। এলাকার মানুষজন বেশ উপভোগ করে ব্যাপারগুলো! 
 
এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘নসু ভিলেন’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান।
 
নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, আরফান আহমেদ, শখ, তানজিকা, শাহানাজ খুশি, আল মামুন, জামিল প্রমুখ।
 
ইত্তেফাক/আনিসুর