‘মসুলে মসজিদ ধ্বংস করে পরাজয় মেনে নিয়েছে আইএস’

ইরাকের মসুলে বিখ্যাত মসজিদ ‘আল-নুরি’ ধ্বংস করার অর্থই হচ্ছে আইএসের পরাজয় মেনে নেয়া। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটিই বলেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি।
 
জানা গেছে, ইসলামিক স্টেট গ্রুপের নেতা হিসেবে আবু বকর আল-বাগদাদি এই মসজিদ থেকেই তার প্রথম বক্তব্য দেন। 
IMG0
বুধবার নুরি মসজিদ গুঁড়িয়ে দেয়া হয়েছে এমন খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর দেয়া এক বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেন, ‘আইএসের পরাজয়ের এটি একটি আনুষ্ঠানিক ঘোষণা।’
 
ইরাকি বাহিনীর যদিও দাবি করছে যে, কথিত ইসলামিক স্টেট বা আইএস উড়িয়ে দিয়েছে মসজিদটি। তবে এ দাবিকে অস্বীকার করে মসজিদটি ধ্বংসের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে আইএস, যারা এই মসজিদকে তাদের কথিত ‘খেলাফতে’র প্রধান কেন্দ্র হিসেবে দাবি করে আসছিলো।
IMG1
উপর থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে মসজিদ ও এর মিনারগুলোর বড় অংশই ধ্বংস হয়ে গেছে। ইরাকি একজন কমান্ডার বলছেন ইরাকি সেনারা মসজিদটির ৫০ মিটারের মধ্যে পৌঁছানোর পরে আইএস মসজিদটি ধ্বংস করে আরও একটি ঐতিহাসিক অপরাধ করেছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু