হাসপাতালে পেলে

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে মূত্রনালীর সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্প্রতি প্যারিসে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের সঙ্গে এক বৈঠকে যোগ দিতে ফ্রান্সে পাড়ি জমান তিনি। ব্রাজিলীয় সংবাদ মাধ্যম গ্লোবো জানায়, আগ থেকেই সর্দিজ্বরে ভুগছিলেন তিনি, বৈঠকটির আগে ওষুধও নিয়েছিলেন বলে জানায় সংবাদ মাধ্যমটি। বৈঠকটিতে স্বাভাবিকভাবে অংশ নিলেও এরপরই দারুণ জ্বর নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে অ্যান্টিবায়োটিকসের মাধ্যমে তার চিকিত্সা চলছে এবং আরো দুই তিনদিন পর সেখান থেকে পেলে ফিরবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র পেপিতো ফোরনোস।