স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি

লালমনিরহাটে সদর থানা চ্যাম্পিয়ন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতায় লালমনিরহাটে সদর থানা ৪৭-৫১ পয়েন্টে পাটগ্রাম থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

গত বুধবার বিকালে লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয় ফাইনালটি।

তিনদিনের এ কাবাডি প্রতিযোগিতায় জেলার পাঁচটি থানা অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মজিদ আলী। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, ক্যাপ্টেন আজিজুল হক বীরপ্রতীক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেলিন।