জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদ ফিরিয়ে দিলেন এরশাদ

মাত্র ১৩ দিনের মাথায় ছোট ভাই জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান পদ ফিরিয়ে দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। বৃহস্পতিবার রাতে এরশাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।

এর আগে গত ২২ মার্চ জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেন এরশাদ। পরদিন সংসদের বিরোধী দলের উপনেতার পদ থেকেও  কাদেরকে বাদ দেন এরশাদ।

ইতোমধ্যে রওশন এরশাদ বিরোধী দলের উপনেতা নিযুক্ত হয়েছেন। ফলে এই পদে জিএম কাদেরের আপাতত ফেরার সুযোগ কম।

আরো পড়ুন: অভিনয় ছেড়ে দেওয়া সেই অভিনেত্রী এখন গুগলপ্রধান

প্রসঙ্গত, জিএম কাদেরকে দুটি পদ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে রংপুরে আন্দোলন করেন নেতাকর্মীরা। বুধবার ঢাকায়ও মানববন্ধন হয়। রংপুরের নেতাকর্মীরা ৫ এপ্রিলের মধ্যে জিএম কাদেরকে পুনর্বহালে এরশাদকে আল্টিমেটাম দেন। অন্যথায় গণপদত্যাগের হুমকি দেন তারা। এর আগের দিনই কাদেরকে একটি পদ ফিরিয়ে দিলেন এরশাদ।

ইত্তেফাক/জেডএইচ