আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি ধর্মীয় ও জাতীয় উৎসবকে সফল ও অর্থবহ করতে দুঃস্থ মানুষের পাশে সদা থাকতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের হোসেন মার্কেট ও পুরাতন থানা চত্বরে ব্যক্তিগত উদ্যোগে প্রায় পাঁচ হাজার দুঃস্থ ও অসহায় মানুষকে ঈদ উপলক্ষে নতুন কাপড় চোপড় ও খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, রাজনীতি হওয়া উচিৎ গণ মানুষের কল্যাণ ও জীবন মানের উন্নয়নকে বিকশিত করা। তিনি সন্ত্রাস, মিথ্যাচার, অপপ্রাচার, ইতিহাস বিকৃতি ও জানমালের ক্ষতি সাধনকারী রাজনৈতিক দলগুলোকে জনকল্যাণমুখী রাজনীতির মূল স্রোতধারায় ফিরে আসার আহ্বান জানান।
তিনি বলেন, আসন্ন ঈদে ঘর মুখো মানুষের যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্নে করাসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে দুটিতে ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান, তারেকুজ্জামান রাজীব ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আলম হোসেন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি