ভাণ্ডারিয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের পূর্ব ভাণ্ডারিয়া মিয়া বাড়ি (আনোয়ার হোসেন মঞ্জুর) জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছোট ভাই, ভাণ্ডারিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বিশিষ্ট সমাজ সেবক মরহুম মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার সহধর্মিনী মোসাম্মত্ হালিমা বেগমের ১ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত শেষে বিশেষ ভোজের আয়োজন করা হয়।
মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়ার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মরহুমার বড় ছেলে বিশিষ্ট শিল্পপতি আলহাজ জাকির হোসেন নিজাম মিয়া, মেঝ ছেলে ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ হোসেন, ছোট ছেলে জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন, জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, যুদ্ধকালীন কমান্ডার সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. আজিজ সিকদার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না, ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমায়উন কবির, তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. শামসুদ্দিন, দুস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা মুক্তিযোদ্ধা এমএ রব্বানী ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন শাহ বাবুল, বিশিষ্ট সমাজসেবী হেমায়েত উদ্দিন রুস্তুম মিয়াসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক লোক দোয়ায় শরিক হন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাসেম।
এ দিকে আজ শুক্রবার উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছোট ভাই, ভাণ্ডারিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বিশিষ্ট সমাজ সেবক মরহুম মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত শেষে বিশেষ ভোজের আয়োজন করা হয়। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও উপজেলার সকল এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং- এ মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত এবং বিশেষ ভোজের আয়োজন করা হয়েছে।