আর মাত্র ১০ দিন পর পহেলা বৈশাখ, মাটির তৈরি তৈজসপত্রের টুং-টাং শব্দ। হাতের কারুকার্যে কাদামাটি দিয়ে তৈরি হচ্ছে বাহারি সব পণ্য। এসব পণ্য তৈরির পর রোদে শুকানো, আগুনে পোড়ানো, রঙ করা ও প্যাকেট করে নির্ধারিত স্থানের বৈশাখী মেলায় নিয়ে যাওয়ার প্রস্তুতি। কিশোরগঞ্জের নিকলী উপজেলার পালপাড়া এলাকার বর্তমান চিত্র এমনই। নিকলীর মৃিশল্পীদের সব ব্যস্ততা এখন পহেলা বৈশাখ ঘিরে। পালপাড়ার ঠাকুরধন পাল, প্রতীপ পাল, রিপন পাল, পরিতোষ পাল, রবি দাস পাল, কাজল পাল, বিশ্ব পাল, রবিন্দ্র পাল, হরিদাস পাল, বলাই পাল, জীবন পাল, ক্ষিতিশ পাল, রঞ্জিত পাল ও সুভাষ পালের হাতের ছোঁয়ায় কাদামাটি দিয়ে তৈরি হয় মৃিশল্প।