মিরপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি ওসমান আলী ওরফে হামারকে (৬৫) পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণের ঘটনায় গত ১ এপ্রিল ভিকটিমের মা বাদী হয়ে নরপশু হামারকে আসামি করে মিরপুর থানায় মামলা দায়ের করেন। এদিকে ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত হামার গাঢাকা দিয়েছিল। মিরপুর থানার ওসি আবুল কালাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।