কলম্বিয়ার মধ্যাঞ্চলে একটি অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো দু’জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
শুক্রবার দেশটির বোগোটা থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তরে কুন্দিনামার্কা রাজ্যের কুকুনুবা শহরে এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ফ্রান্সে সফররত কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস এক টুইটবার্তায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ‘হতাহতদের প্রতি সংহতি’ প্রকাশ করেন।
IMG0
কলম্বিয়ার জাতীয় মাইনিং এজেন্সি জানায়, মিথেন গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও এর সঠিক কারণ জানা যায়নি। এএফপি।
ইত্তেফাক/সেতু