গোপালগঞ্জে চার ফার্মেসির জরিমানা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেকেরহাট ও জলিরপাড় বাজারে চারটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ অভিযান (বাজার তদারকি)  পরিচালনা করেন।

সহকারী পরিচালক শামীম হাসান জানান, মেসার্স মাস্টার ফার্মেসিকে এক হাজার, মেসার্স কর্মকার মেডিক্যাল হলকে দুই হাজার, মেসার্স শৈবা শৈলী ফার্মেসিকে এক হাজার ও মেসার্স বিশ্বাস ড্রাগ হাউজকে এক হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ গ্লুকোজ, স্যালাইন, অননুমোদিত ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়।