ভারতের জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিং। লোক হাসিয়েই তিনি সেরা তারকাদের তালিকায় এসেছেন। কিন্তু সম্প্রতি তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শিগগিরই অস্ত্রোপচার করা হবে ভারতীর।
ভারতী ও তার বাগদত্তা হর্ষ একটি নাচের রিয়েলিটি শো ‘নাচ বলিয়েতে’ অংশ নিয়েছিলেন। কিন্তু তার অসুস্থতার জন্য হয়তো দেখা যাবে না এই অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালের মঞ্চে। কারণ অসুস্থ ভারতীর গল ব্লাডারে পাথর ধরা পড়েছে। কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
ভারতী ও তার সঙ্গী হর্ষ নাচের সেই শো থেকে বাদ পড়লেও গ্র্যান্ড ফিনালেতে তাদের পারফর্ম করার কথা ছিল। সেই মতো প্রস্তুতিও জোরকদমে নিচ্ছিলেন দুজনে। কিন্তু হঠাৎ ব্যথা শুরু হয় ভারতীর। বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষার পর গল ব্লাডারে পাথর ধরা পড়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/রেজা