দাকোপে সুন্দরীগাছসহ একজন গ্রেপ্তার

পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের সুতারখালী স্টেশনের বনকর্মীরা বুধবার কর্তন নিষিদ্ধ সুন্দরী গাছ পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এসময় কয়েকটি সুন্দরী গাছসহ একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খুলনা রেঞ্জ কর্মকর্তা আবু সালের নেতৃত্বে সুতারখালী স্টেশন কর্মকর্তা মো. দাউদ মিয়া দাকোপ থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সদর চালনাবাজার ট্রলারঘাট এলাকায় অভিযান চালান। এসময়ে ছোট ছোট ৩০ পিস সুন্দরী গাছ ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়। গ্রেফতার করা হয় সুতারখালী এলাকার সামসুল মল্লিকের ছেলে আরাফাত মল্লিককে। এ ঘটনায় স্টেশন কর্মকর্তা দাউদ মিয়া বাদী হয়ে মামলা দায়েরের পর বৃহস্পতিবার আরাফাতকে জেলহাজতে প্রেরণ করা হয় বলে তিনি জানান।