যুক্তরাষ্ট্রের কয়েকজন এমপি’র ইমেইল হ্যাক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে এ তথ্য দেয়া হচ্ছে। ওইসব প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের (এমপি) ব্যবহৃত অন্তত ৯০ টি ইমেইল হ্যকিংয়ের শিকার হয়েছে।
হামলার পর গোয়েন্দারা এমপিদের ইমেইল বন্ধ করতে বাধ্য হন। হামলার শিকার নেটওয়ার্কটি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’সহ সব এমপিই ব্যবহার করেন। নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা কোনো ছোট হ্যাকিং গ্রুপ এই কাজ করেনি। বরং কোনো রাষ্ট্রেরই হ্যাকিংয়ে জড়িত থাকার সম্ভাবনা বেশি।
IMG0
এ ঘটনায় তদন্তকাজ প্রাথমিক অবস্থাতে থাকলেও রাশিয়াকেই সন্দেহ করা হচ্ছে। শুক্রবার এই হামলার কথা প্রথম জানা যায়। এক্ষেত্রে তাদের সন্দেহ রাশিয়া, উত্তর কোরিয়া, চীন এবং ইরান। এক সূত্র জানায়, এটা বড় হামলা ছিলো। সম্ভবত কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলাটি সংঘটিত হয়েছে। বিবিসি।
ইত্তেফাক/সেতু