অবশেষে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ভেল্লা ইল্লা পাট্টাধারি অর্থাৎ ভিআইপি ২ ট্রেলার। এই ট্রেলার তামিল হিরো ধনুশের ফ্যানদের মুখে যেমন হাসি ফোটাবে, ঠিক তেমনই হাসি ফোটাবে বলিউড কুইন কাজলের ফ্যানদের মুখে। কেননা প্রথমবারের মত রুপালী পর্দায় জুটি বাঁধছেন দুই ইন্ড্রাস্টির দুই তারকা।
ট্রেলারে কাজলের এন্ট্রি ধনুশের থেকে অনেকটাই পরে হয়েছে। কাজলকে দেখা যাচ্ছে বিজনেজ ওম্যান বসুন্ধরার চরিত্রে। যিনি বিজনেজ ছাড়া আর কিছুই বোঝেন না।
<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/rfJqdfUzz3g" frameborder="0" allowfullscreen></iframe>
আর সেই পটভূমিতে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়র রঘুবরণের (ধনুশ) সঙ্গে তাঁর লড়াই শুরু। লড়াই, গান, ডায়ালগ সবেতেই এই ফিল্ম যে বেশ জমজমাট হতে চলেছে তা বেশ বোঝা যাচ্ছে। এই ফিল্মে কাজল ও ধনুশ দুজনকেই পরিচালক তথা রজনীকান্তের মেয়ে সৌন্দর্যা নিজে কাস্ট করেছেন। ছবিটিপ খুব শিঘ্রই মুক্তি পাবে।
ইত্তেফাক/রেজা