বড়াইগ্রামে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

বড়াইগ্রামের কয়েন এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন এলাকায় একটি মাঠ থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু জানান, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী মাঠে কৃষি কাজে যাওয়ার সময় একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, মৃত ব্যক্তির পরিচয় নির্ণয়ে বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হয়েছে। তার আনুমানিক বয়স ৮০। গায়ের রং ফর্সা পরনে সাদা হাফহাতা গেঞ্জি ও লুঙ্গি।

মুকসুদপুরে ঝুলন্ত লাশ উদ্ধার

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, মুকসুদপুরে এক সন্তানের পিতা বিপ্লব বৈরাগী নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার কলিগ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। বিপ্লব বৈরাগী ওই গ্রামের মৃত পিতিশ বৈরাগীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে বুধবার রাতে বিপ্লব বৈরাগী ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে পরিবারের লোকজন খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করে।