বনানীতে ডিশ কর্মচারী খুন

 
রাজধানীর মহাখালী দক্ষিণ পাড়া নিকেতন বাজার গেট এলাকায় শফিক নামে এক ডিশ কর্মচারী খুন হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, মহাখালী দক্ষিণ পাড়ার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন শফিক। সোমবার রাত ১২টার দিকে তার শ্বশুরের বাসার কাছে নিকেতন গেটে কাজে গিয়েছিলেন শফিক। তখন কে বা কারা শফিককে এলোপাথারি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। খবর পেয়ে গুরুতর অবস্থায় শফিককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
 
বনানী থানার পরিদর্শক আব্দুল মতিন ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/কেকে