বালিয়াকান্দিতে স্ত্রীর চুল কেটে দিল স্বামী

চাহিদা মতো যৌতুকের টাকা দিতে না পারায় বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের অলংকাপুর গ্রামের টেংরাপাড়ার বাসিন্দা ওয়াজেদ প্রামাণিকের ছেলে রিয়াজ প্রামাণিক তার স্ত্রী চুমকি বেগমকে (২৫) শারীরিক নির্যাতন করে চুল কেটে দিয়েছে। এ ব্যাপারে গৃহবধূ চুমকি বেগম আইনের আশ্রয় নিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

নির্যাতনের শিকার গৃহবধূ চুমকি জানান, মঙ্গলবার সন্ধ্যায় টাকা দিতে না পারায় রাতে তার স্বামী তাকে বেধড়ক মারধর করে চুল কেটে দিয়ে একটি রুমের মধ্যে আটকে রাখে। পরে সে সুযোগ বুঝে এক প্রতিবেশির মোবাইল নিয়ে তার বাবাকে খবর দিলে তারা তাকে উদ্ধার করে নিয়ে আসে। চুমকি আরো বলেন, বিয়ের পর থেকেই সে আমাকে যৌতুকের জন্য মারধর করতে থাকে। আমি সংসারের মায়ায় এতোদিন মুখ বন্ধ করে ছিলাম। কিন্তু এবার আমাকে চুল কেটে দিয়েছে। আমি এর উপযুক্ত শাস্তি চাই।

বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।