সংগীতজ্ঞ ও নজরুল গবেষক সুধীন দাশ আর নেই

সংগীতজ্ঞ ও নজরুল গবেষক একুশে পদক প্রাপ্ত  সুধীন দাশ (৮৭) মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান।
 
সংগীতজ্ঞ, স্বরলিপিকার ও নজরুল গবেষক সুধীন  দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী সংগীতে সুধীন দাশের অবদানের কথা স্মরণ করেন।
 
প্রধানমন্ত্রী তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
 
সুধীন দাশ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিছুদিন ধরে তার হজমে সমস্যা হচ্ছিল। মঙ্গলবার সকালে তাকে অ্যাপেলো হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নিয়ে যান। পরে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
 
ইত্তেফাক/ইউবি