যুক্তরাষ্ট্রে ১৯৬৭ সালে উদ্ভাবন হয় পৃথিবীজুড়ে মানুষের ব্যাংকিং এর অভিজ্ঞতা চিরকালের জন্য বদলে দেয়া যন্ত্র এটিএম বা অটোমেটেড টেলার মেশিন। যার মাধ্যমে ‘চিপ এ্যান্ড পিন’ কার্ড দিয়েই ব্যাংক থেকে টাকা তোলা যায়।
জানা গেছে, উত্তর লন্ডনের এনফিল্ড এলাকায় বার্কলেজ ব্যাংকের একটি শাখায় চালু করা হয়েছিল প্রথম এটিএম, যাকে ‘ক্যাশ মেশিন’ও বলেন অনেকে । উদ্বোধন করেছিলেন বিখ্যাত কমেডি অভিনেতা রেগ ভার্নি। প্রথম দিকে এটিএম থেকে টাকা তুলতে হলে ব্যাংকের ভাউচার নিতে হতো। একবারে তোলা যেতো দশটি ১ পাউন্ডের নোট।
IMG0
১৯৭০এর দশকে চালু হয় কার্ড, আর চার অংকের ‘পিন কোড’ দিয়ে টাকা তোলার ব্যবস্থা। সারা দুনিয়ায় এখন ত্রিশ লক্ষের মতো ক্যাশ মেশিন বা এটিএম আছে। সবশেষ চালু হয়েছে মোবাইল ফোন ব্যবহার করে টাকা তোলার ব্যবস্থা।
পৃথিবীর বহু দেশের শহরগুলোয় দোকানপাটের কাছাকাছি কিছু দূরে দূরেই এখন দেখা যায় ‘দেয়ালের গায়ে গর্ত’। অনেক সময় পাশাপাশিই থাকে একাধিক ব্যাংকের এটিএম। এটিএম এখন পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থার সাথে এমনভাবে সংযুক্ত হয়ে গেছে যে, এক দেশের ব্যাংক কার্ড দিয়ে এখন পৃথিবীর অন্য প্রান্তের কোনো দেশের এটিএম থেকেও টাকা তোলা সম্ভব।
IMG1
এছাড়া আধুনিক এটিএম থেকে ভিডিও লিংকের মাধ্যমে ব্যাংকের সাথে কথা বলার ব্যবস্থাও আছে। এমনকি এটিএম’র পর্দায় আঙুল দিয়ে স্বাক্ষর করে আপনি নতুন একাউন্ট খুলতে পারবেন, নিজের ছবিও তুলতে পারবেন। বিবিসি।
ইত্তেফাক/সেতু