রিল লাইফের ভিলেন এখন বাস্তবে হিরো! প্রায় একডজন বলিউড সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। ‘হিরোপান্তী’, ‘দাবাং ২’, ‘ওয়ান্টেড’, ‘সিংঘম’-এর মতো সিনেমার ভিলেন দক্ষিণী অভিনেতা এবারের ইদে তেলঙ্গানার একটি দরিদ্র মুসলিম পরিবারের হাতে বিশেষ উপহার তুলে দিলেন।
মেহবুবনগর জেলার কোন্ডারেড্ডি পল্লি গ্রামের ছোটে মিঁয়ার পরিবারে এখন খুশির জোয়ার। ওই পরিবারকে একটি মাথা গোঁজার ঠাই উপহার দিয়েছেন বলিউড অভিনেতা প্রকাশ রাজ। ৫২ বছরের এই অভিনেতাকে খুব শীঘ্রই ‘গোলমাল এগেন’ সিনেমায় দেখা যাবে।
Celebrated Ramzan at #kondareddypalli by handing over home built for this family by #prakashrajfoundation .. the joy of giving back to life. pic.twitter.com/GWdqfLDJrg
— Prakash Raj (@prakashraaj) June 26, 2017
নামী অভিনেতা টুইট করে জানিয়েছেন, ‘এই পরিবারকে প্রকাশ রাজ ফাউন্ডেশন কর্তৃক নির্মিত বাড়ি উপহার দিয়ে রমজান পালন করছি।’
উল্লেখ্য, ওই গ্রামটি দত্তক নিয়েছেন প্রকাশ রাজ। গত কয়েকমাসে গ্রামটিতে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করেছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/রেজা